
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত এমপি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সভায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে রায়পুরা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :