
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন (ভি-ড্যাব) রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) রাতে ৩টায় রায়পুরা অডিটোরিয়াম হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি আহসান উদ্দিন আহমেদ ফারুক।
বিশেষ বক্তা ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রায়পুরা উপজেলা শাখার সভাপতি মো. রাসেল ভূঁইয়া,সা: সম্পাদক মোঃ স্বপন মিয়া, অর্থ সম্পাদক মো: মোজাহিদুল ইসলাম মোগল প্রমূখ।
কর্মশালায় পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সেবার বিভিন্ন দিক, রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের আরও দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া। এতে উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :