Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় বাজার মনিটরিং জোরদার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১০:০১ অপরাহ্ন /
রায়পুরায় বাজার মনিটরিং জোরদার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
মঙ্গলবার অভিযানকালে রেললাইনের পাশে অবৈধভাবে স্থাপিত দোকানসমূহ উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় সেখানে দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ০৩টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।