
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎ অপচয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে উপজেলার রায়পুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে জরুরি পরিষেবা ব্যতীত দোকান খোলা রাখায় ০২ জন ব্যক্তিকে বিদ্যুৎ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩,০০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল । এছাড়া দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ০১ জন ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে জরুরি পরিষেবা ছাড়া সকল দোকান বন্ধ রাখার জন্য সচেতন করা হয়। পল্লী বিদ্যুতের এজিএম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
আপনার মতামত লিখুন :