Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) :

নরসিংদীর রায়পুরায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর (রবিবার) পৌর শহরের মতলেব ভূঁইয়া শপিং কমপ্লেক্স মার্কেটে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মুখতার, আব্দুল বাসেত, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহামেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।