Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন /
রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা,নরসিংদী :

নরসিংদীর রায়পুরা অডিটরিয়াম হল রুমে শুক্রবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ দোয়া মাহফিলে পুরো পরিবেশ ছিল আধ্যাত্মিক ও অত্যন্ত শান্তিপূর্ণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া রুহেল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল এবং সাবেক কৃষি বিষয়ক সম্পাদক তৌফিকুল হক।

মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করে দোয়া করা হয়। বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও মানুষের অধিকার রক্ষায় আজীবন কাজ করেছেন। তাঁর রোগমুক্তি শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্যও গুরুত্বপূর্ণ।

নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের অধিকার রক্ষায় কাজ করতে হবে। একইসঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।