
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাসা রেলগেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (মুন্সি) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম (মুন্সি) ছিলেন এলাকার একজন সুপরিচিত, সৎ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যবসায়ী। তার নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন তোফাজ্জল মেম্বার, মোসলেহ উদ্দিন শুভ, কালা মিয়া, তাজেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :