
মনিকা রানী বিশ্বাস,রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ জনকে গ্রেফতার করে দণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ জন মাদকসেবীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে একজন মাদক ব্যবসায়ীকে ১ পিস ইয়াবা বিক্রয়রত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
সুমন শীল (৪০), পিতা: সুভাষ শীল, সাং: পাঁচঘড়িয়া, পো: মুন্সিগঞ্জ, জেলা: মুন্সিগঞ্জ। তাকে মাদক সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোশারফ (৩৬), পিতা: সাহাজ উদ্দিন মিয়া, সাং: আনোয়ারাবাজ, ৬নং ওয়ার্ড, পো: পিরিজকান্দি, ইউনিয়ন: মির্জাপুর, রায়পুরা। তাকে মাদক সেবন ও ব্যবসার অপরাধে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাকিব (২৪), পিতা: মোস্তফা, সাং: পিরিজকান্দি, ৭নং ওয়ার্ড, পো: পিরিজকান্দি, ইউনিয়ন: মির্জাপুর, রায়পুরা। তাকে মাদক সেবন ও মাদকসেবনের উপকরণ রাখার দায়ে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য যথাযথভাবে বিনষ্ট করা হয়েছে।
এ সময় রায়পুরা থানা পুলিশ অভিযানে সহায়তা করে। উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :