Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আলোচিত মোক্তার গ্রেফতার, ১ বছরের কারাদণ্ড


admin প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ১১:১১ অপরাহ্ন /
রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আলোচিত মোক্তার গ্রেফতার, ১ বছরের কারাদণ্ড

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী :

নরসিংদীর রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলোচিত মাদকসেবী মোক্তারকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ (এক) বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।