
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী:
উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) পান্থশালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাঝেরচর এলাকার এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৮ (আট) মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
অপরদিকে, শ্রীরামপুর এলাকায় পৃথক অভিযানে আরও এক মাদকসেবীকে আটক করে ০১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
এ অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :