
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী উসমান গণি (৪৫) কে গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এসময় রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :