Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আটক ২, কারাদণ্ড


admin প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন /
রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আটক ২, কারাদণ্ড

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার খানাবাড়ি এলাকায় হুমায়ুন সাধুর মাজার সংলগ্ন স্থান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ১ (এক) বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, একই অভিযানে একজন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে ৭ (সাত) দিনের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।