Agaminews
Dr. Neem Hakim

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন /
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) :

সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্য সচিব মহাব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।