
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলায় ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকালে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা হলরুম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম. এ হান্নান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং স্বাধীনতার মূল্যবোধ লালন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মহাব্বত আলী।
পুরো অনুষ্ঠান জুড়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে উপস্থিতদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
আপনার মতামত লিখুন :