Agaminews
Dr. Neem Hakim

রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন কল্যাণ আইকনিক পুরস্কারে মনোনীত


admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন /
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন কল্যাণ আইকনিক পুরস্কারে মনোনীত

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :

রায়পুরা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন “কল্যাণ আইকনিক পুরস্কার ২০২৫”-এ মনোনীত হয়েছেন। এ খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যায়, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড, রাজনৈতিক নেতৃত্ব এবং সংগঠনকে গতিশীল করতে তার উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

তার মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, আব্দুর রহমান খোকন ভবিষ্যতেও গণতন্ত্র, মানবকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।