Agaminews
Dr. Neem Hakim

রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন /
রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী :

বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে ১০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান এবং ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৬ রায়পুরার দারুল ইকরা মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। রায়পুরা ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল্লাহ আফফান আলী জামীর পরিচালনায় বক্তব্য রাখেন রায়পুরা বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরউদ্দিন, রায়পুরা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অজয় সাহা, ইকরা ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মেহেদী রুবেল প্রমূখ। সম্মাননা প্রাপ্তরা হলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও আব্দুল্লাহ আফফান আল জামী, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম সরকার, চর মরজাল নবচেতনা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ হান্নান প্রধান। প্রতিষ্ঠান পর্যায়ে ওয়াটসন গ্রুপ, রায়পুরা রানার্স কমিউনিটি, রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, খান আইটি হোস্ট ও বাঁশরী শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক, সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সহ সভাপতি তন্ময় সাহা, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ খন্দকার, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, রায়পুরা ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সাংবাদিক প্রণয় সাহা প্রমূখ।