Agaminews
Dr. Neem Hakim

রায়পুরা রেলগেইট এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট


admin প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন /
রায়পুরা রেলগেইট এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী :

নরসিংদীর রায়পুরা উপজেলায় রেলগেইট এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে রেলগেইট এলাকার যানজট পরিস্থিতির উন্নতি হবে।