
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা, নরসিংদী:
রায়পুরা পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রায়পুরা পৌরসভার শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রায়পুরা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহিম।
সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা। এসময় ভিডিও প্রদর্শনীসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :