Agaminews
Dr. Neem Hakim

রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন /
রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১৩ডিসেম্বর শনিবার রূপগঞ্জের দাউদপুরের গ্রামেরবাড়ি পার্কে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, শিক্ষানুরাগী মহিউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মতিন ভুঁইয়া, আবু মোহাম্মদ মাছুম, সুলতান মাহমুদ, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন উপস্থিত ছিলেন।

পরে র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।