Agaminews
Dr. Neem Hakim

রোটারী ক্লাব অফ ঢাকা কসমোপলিটন এর সংবাদ সম্মেলন


Ekattor News প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন /
রোটারী ক্লাব অফ ঢাকা কসমোপলিটন এর সংবাদ সম্মেলন

পলাশ চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি কো অর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার (৩০/০৬/২০২৫) সকালে ড. জামান রোটারীর বর্ষ শুর উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান। রোটারী মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, এম এ আওয়াল, শামসুল হুদা, গোলাম মুস্তাফা, কর্নেল (অব:) আতাউর রহমান পীর, এম এ মাহমুদুল হাসান, কামরুজ্জামান চৌধুরী, লুবনা আফরোজ, কসমোপলিটন রোটারীর প্রেসিডেন্ট ডা. ওমর শরীফ, সাবেক প্রেসিডেন্ট মাহমুদুল হাসান প্রমূখ।
তারা বলেন – রোটারী বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে। রোটারীয়ানরা নিজের জীবন বিপন্ন করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছ।
এছাড়া আর্ত মানবতার সেবায় বাংলাদেশসহ সারা বিশ্বে রোটারী কাজ করে যাচ্ছে। রোটারী মহিলাদের ব্রেস্ট টিউমারের সেবা প্রদানের মাধ্যমে দারুন সুনাম অর্জন করেছে, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা করে দিচ্ছে, প্রসূতি মায়েদের চিকিৎসা প্রদানের মাধ্যমে শিশু মৃত্যুহার কমিয়ে এনে বাংলাদেশকে পৃথিবীর বুকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে, দুর্গত এলাকায় বিপদগ্রস্তদের সাহায্য করে যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনা সুদে ঋণ প্রদান করে তাদেরকে স্বাবলম্বী করে যাচ্ছে, স্বাস্থ্য খাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে বিপদগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা রোটারীর আরো বিভিন্ন মহৎ সেবা প্রদানের কথা তুলে ধরেন।