Agaminews
Dr. Neem Hakim

র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় র‌্যাবের অভিযানে ৩টি সাউন্ড ফ্ল্যাশ গ্রেনেড উদ্ধার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন /
র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় র‌্যাবের অভিযানে ৩টি সাউন্ড ফ্ল্যাশ গ্রেনেড উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা:

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে ৩টি সাউন্ড ফ্ল্যাশ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি ফাঁকা জমি থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১০ একই রাতে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

র‌্যাব-১০ সূত্র জানায়, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল শনিবার রাতে ডেমরার মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকার বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ নভেম্বর রাতে ডেমরার সারুলিয়া গরুর হাট সংলগ্ন ডিএনডির অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বোমা উদ্ধার করে র‌্যাব-১০।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, র‌্যাব-১০ পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।