Agaminews
Dr. Neem Hakim

লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান, সেক্রেটারি রিপন তরফদার


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন /
লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান, সেক্রেটারি রিপন তরফদার

বিজনেস ফাইল প্রতিবেদক
লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর অর্থ বছরের (২০২৫-২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলা একাডেমির আজীবন সদস্য, লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)। অপরদিকে ক্লাব সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক লায়ন রিপন তরফদার নিয়াম।
এছাড়া কমিটিতে ১ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লায়ন নুরুল কবির পাশা এমজেএফ এবং ২য় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন রাহাত মোসলেমিন।
নবনির্বাচিত কমিটির সফলতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। এক প্রেস বার্তায় সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, সংস্থার চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক শাহবাজ জামান এই শুভেচ্ছা জানান।