
মনিকা রানী বিশ্বাস,রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরায় শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মহানামযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন—এটা আপনাদের সাংবিধানিক অধিকার। আমি বিগত সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। আপনাদের এলাকার উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “আর্থিক কারণে যদি কোনো শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে না পারে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চাই শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে না পড়ে। আপনাদের যেকোনো সহযোগিতায় আমি সবসময় পাশে থাকতে প্রস্তুত।”
মহানামযজ্ঞ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :