Agaminews
Dr. Neem Hakim

শিবপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন /
শিবপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী :

নরসিংদীর শিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়ায়েজ উদ্দিন ভুইঁয়া, নরসিংদী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি-পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশীদ।

বক্তারা তাদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আসন্ন রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

কর্মী সম্মেলনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।