
আলম খান, নরসিংদী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মনোনীত প্রার্থী আইনজীবী এ এস এম সায়েম আলী পাঠান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৮ ই ডিসেম্বর শিবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমাদানের সময় জাকের পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এ এস এম সায়েম আলী পাঠান বলেন, জাতিভেদে সকল মানুষের কল্যাণ,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
দলীয় সূত্র জানায়, জাকের পার্টির প্রতীক ‘গোলাপ ফুল’ নিয়ে তিনি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী দিনে নির্বাচনী বিধি মেনে শিবপুর উপজেলাজুড়ে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে বলেও জানান নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :