Agaminews
Dr. Neem Hakim

শিবপুরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন /
শিবপুরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আলম খান, নরসিংদী : শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর বাদ আছর শিবপুর কলেজ গেইটে অনুষ্ঠিত এ মাহফিল যেন হয়ে উঠেছিল প্রার্থনার স্নিগ্ধ মিলনমেলা। আত্মিক আবেগে ভরপুর নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল একজন অতি প্রিয় নেত্রীর জন্য আরোগ্য প্রার্থনার ভাষা। মাহফিলের প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)।

তিনি বক্তব্যে বলেন, পরম করুণাময় আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করুন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন—এই বিশ্বাস আমরা ধারণ করি। আসুন সবাই আন্তরিক মন থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি তরুণ মৃধা,আইয়ুব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী-সমর্থক। দোয়া-মিলাদ শেষে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।