
আলম খান, নরসিংদী : গত ২৮ ফেব্রুয়ারি বাদ আছর শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্টের কার্যালয়ে এক আজিমুশ্বান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান এবং মাছিমপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসাদ মুন্সি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বিল্লাল হোসেন চাদপুরী। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আবু বক্কর খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সহ-সভাপতি হৃদয় ভূঁইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সহ-সভাপতি শেখ রুবেল।
ইফতার মাহফিলে জাকের পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :