Agaminews
Dr. Neem Hakim

শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি আফজাল হোসেনকে বিদায় সংবর্ধনা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন /
শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি আফজাল হোসেনকে বিদায় সংবর্ধনা

আলম খান, নরসিংদী :শিবপুরের শান্ত আকাশে যেন সেদিন একটুখানি আবেগের আলো নেমে এসেছিল। দায়িত্ব পালন শেষে ওসি আফজাল হোসেনকে বিদায় জানাতে শিবপুর প্রেসক্লাব আয়োজন করে এক আন্তরিক বিদায় সংবর্ধনা।

গত ৬ ডিসেম্বর, বাদ মাগরিব, শিবপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মানিক।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক আহ্বায়ক আলম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান,এবং বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজমল হোসেন,প্রচার সম্পাদক ডালিম খান,দপ্তর সম্পাদক রাসেল মিয়া,সদস্য মাছুম,এছাড়াও ইকবাল হোসেন, রিজন, মেহেদী হাসান তারেকসহ আরও অনেকে।

বিদায় সংবর্ধনার এক আবেগঘন মুহূর্তে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ ওসি আফজাল হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর কর্মজীবনের সফলতা ও ভবিষ্যৎ পদযাত্রার জন্য আন্তরিক শুভকামনা জানান।