Agaminews
Dr. Neem Hakim

শেখ জলিল কোম্পানি ও গর্জন মেম্বারকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি


admin প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন /
শেখ জলিল কোম্পানি ও গর্জন মেম্বারকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা বাজার ও আশেপাশের এলাকায় সম্প্রতি কিছু বানোয়াট ও বিভ্রান্তিকর পোস্টার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
জানা যায়, অজ্ঞাত কিছু ব্যক্তি গতকাল গভীর রাতে বলধারা বাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগিয়ে স্থানীয় দুই পরিচিত ব্যক্তি—শেখ আব্দুল জলিল কোম্পানি ও বল ধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গর্জন মেম্বার এর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে ।
পোস্টারে উল্লেখ করা হয়, শেখ আব্দুল জলিল কোম্পানি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও রাজনীতির সাথে জড়িত, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তার ব্যবসায়িক পরিধির কারণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচিতি থাকলেও তিনি কোনো রাজনৈতিক পদে অধিষ্ঠিত নন এবং সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন।
স্থানীয়রা জানান, শেখ জলিল কোম্পানি একজন ধর্মভীরু ও সজ্জন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে ব্যবসার মাধ্যমে জীবনযাপন করে আসছেন। অন্যদিকে, ইউপি সদস্য মোঃ গর্জন মেম্বারও একজন সৎ ও জনকল্যাণমুখী জনপ্রতিনিধি, যার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।
স্থানীয় বাসিন্দারা বলেন, “এই ধরনের মনগড়া পোস্টার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভালো মানুষের সম্মানহানি ঘটায়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।