Agaminews
Dr. Neem Hakim

ছাত্রনেতা শেখ সোহেল শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন


Ekattor News প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন /
ছাত্রনেতা শেখ সোহেল শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন

রফিকুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কারা নির্যাতিত ছাত্রনেতা শেখ সোহেল। সংগঠনের কার্যক্রমে খুশি হয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শেখ সোহেলকে শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দিয়েছেন। শেখ সোহেলকে এ দায়িত্ব প্রদান করায় গাজীপুর শ্রীপুরের কাওরাইদবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।