
বিজনেস ফাইল প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অশ্লীল ভাষায় গালিগালাজ, কটুক্তি ও কারা নির্যাতিত ছাত্রনেতা জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবাসী শেখ সোহেলকে প্রাণনাশের হুমকি দেয় সিয়াম মন্ডল নামের এক যুবক।
স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এ যুবকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টায় শ্রীপুর মডেল থানার সামনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সিয়াম মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, অভিযুক্ত যুবক গাজীপুর শ্রীপুরের কাওরাইদ (মোড়ল পাড়া) মজলু মন্ডলের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম মন্ডলের গালিগালাজ ও হুমকির ভয়েস রেকর্ড ইতোপূর্বে ভাইরাল হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় এবং প্রতিবাদের ঝড় উঠে।
এ ব্যাপারে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহনাজ বাদী হয়ে একটি অভিযোগ দায় করেন শ্রীপুর মডেল থানায়।
আপনার মতামত লিখুন :