Agaminews
Dr. Neem Hakim

শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে এমপিকে বিশাল গণসংবর্ধনা


admin প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন /
শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে এমপিকে বিশাল গণসংবর্ধনা

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা,নরসিংদী :

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং “আমরা বিএনপি পরিবার”-এর অন্যতম উপদেষ্টা, রায়পুরা উপজেলার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

ইফতেখার আহমেদ ভূইয়া ইতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।