
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর উত্তর বাখান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, “সত্যের প্রতি, ন্যায়ের প্রতি আপনারা লড়ে যাবেন”—এ সময় তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম মোল্লা, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূইয়া, বিএনপি নেতা তারা মিয়া ও ছাত্রদল নেতা জাগরণ। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশের শান্তি-সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :