Agaminews
Dr. Neem Hakim

সদরঘাটে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে লাঞ্ছিত, প্রতিবাদে আরিফ অ্যান্ড কোং-এর সংবাদ সম্মেলন


Ekattor News প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন /
সদরঘাটে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে লাঞ্ছিত, প্রতিবাদে আরিফ অ্যান্ড কোং-এর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে আরিফুর রহমান সাদ্দাম, পিতা – মিজানুর রহমান, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন-আমরা দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত সুনামের সাথে ঢাকার সদরঘাটে তেলের ব্যবসা করে আসছি। আমার বাবা এই সমিতির সভাপতি ছিল প্রায় ১৫ বছর। আমার বাবা ঘাট শ্রমিক দলের বর্তমান সভাপতি।
গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে মানুষ যখন সুশাসনের আশায় বুক বেঁধে আছে ঠিক সে সময়ে ঢাকার সদরঘাটে এক মূর্তমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সুমন ভূঁইয়া নামের এক সন্ত্রাসী। তিনি নিজেকে বিএনপির লোক বলে দাবি করছেন। তাকে চাঁদা না দিয়ে সদরঘাট এলাকায় কেউ কোন ব্যবসা করতে পারবে না বলে তিনি বলে বেড়ায়।
আরিফুর রহমান সাদ্দাম আরো জানায়, তাদেরকেও চাঁদার জন্য নানান হুমকি ধমকি দিয়েছে। আমাদের সঙ্গে যারা ব্যবসা-বাণিজ্য করে তাদেরকেও হুমকি দিতেছে এবং আমাদের তেলের টেংকারে হামলা করে। এমনকি আমাদের কর্মচারীদেরকেও মারধর করে। এরা বর্তমানে এতটাই বেপরোয়া যে গতকাল সোমবার (৩০ জুন) চাঁদার দাবিতে আমার বড় ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তাদের চাঁদা না দিলে সদরঘাটে কোন ব্যবসা করতে দেবে না বলে তারা দাবি করে। থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
অতএব সংবাদ সম্মেলনের মাধ্যমে আরিফুর রহমান সাদ্দাম যথাযথ কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ করেন যেন এই সুমন ভূঁইয়া গংদের হাত থেকে মুক্ত হয়ে সদরঘাট ব্যবসায়ী মহল স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে।