
নারায়ণগঞ্জ সংবাদদাতা
গতকাল নারায়ণগঞ্জ ক্লাবে এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি,বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা সভাপতি পদে প্রার্থী মোহাম্মদ আলীকে সামনে রেখে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় নারায়ণগঞ্জের বিজনেস কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আলী এফবিসিসিআই’র সভাপতি প্রার্থী হলে তাকে আমরা শতভাগ ভোট দেব।তখন মিলনায়তনে উপস্থিত সবাই করতালি দিয়ে একযোগে তা মেনে নেন এবং করতালি দিয়ে অভিনন্দন জানান ।
এ অনুষ্ঠানে এফবিসিসিআই এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ে প্রায় ২৫ জন নেতা বক্তব্য রাখেন। এফবিসিসিআই পার্সোনালিটি খ্যাত মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন নারায়ণগঞ্জবাসী আমার জন্য যে অনুভূতি ব্যক্ত করেছে তা আমি সারাজীবন মনে রাখবো। আপনাদের সবার সমর্থন পেলাম এতে আমি কৃতজ্ঞ। বিগত সময়ে আমি যখন এসেছি তখন আপনারা আমার জন্য দোয়া করেছেন বলেছেন তুমি চলে যাও তুমি আমাদের সকল ভোটই পেয়ে যাবে। আপনারা কথা রেখেছেন।
এবারও সবাই যখন সভাপতি প্রার্থী হবার কথা বলছে আমি প্রথমে আপনাদের কাছে ছুটে এসেছি। আমার ভালো লাগছে আমার জন্মভূমির মানুষেরা আমাকে ভালোবাসে বলে। আমৃত্যু আমি নারায়ণগঞ্জবাসীকে সেবা দিতে চাই তাদের পাশে থাকতে চাই।
সবাই আমার জন্য দোয়া করবেন।
উপস্থিত কিছু পরিচালক প্রার্থীকে অনুষ্ঠানে পরিচয় করে দেয়া হয়। অনুষ্ঠানে মোঃ হেলাল উদ্দিন, আব্দুল ওয়াহেদ, খন্দকার রুহুল আমিন, প্রবীর কুমার সাহা, শফিকুল ইসলাম ভরসা নিয়াজ আলী চিশতী, এম এ সাত্তার খান, হাফেজ হারুন, আমজাদ হোসেন, মাহবুব ইসলাম রুনু, কাউসার আহমেদ, আলাউদ্দিন মালিক, ফজলুর রহমান, পরিতোষ কান্তি সাহা,মাহফুজুর রহমান খান, আলী জামান এমবিএ,শাকিল আহমেদ, আওলাদ হোসেন রাজিব, আলমগীর হোসেন, ট্রফি ইসলাম, আব্দুল হালিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামী শনিবার খন্দকার টাওয়ার মোহাম্মদ আলী নেতৃত্বাধীন প্যানেলের আরেকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :