Agaminews
Dr. Neem Hakim

সহকারী পুলিশ সুপারদের সংবর্ধনা দিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার ।


Ekattor News প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন /
সহকারী পুলিশ সুপারদের সংবর্ধনা দিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার ।
আবির হোসেন সজল: প্রতিনিধি লালমনিরহাট
রবিবার ২১ সেপ্টেম্বর লালমনিরহাট জেলায় আগত ৪১তম এবং ৪৩তম বিসিএস এর ২২ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণদের সংবর্ধনা প্রদান করেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। সংবর্ধনা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার, লালমনিরহাট নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচির বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং লালমনিরহাট জেলা ও জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে ধারণা দেন। সভায় নবাগত ৪১তম এবং ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের জ্ঞাতার্থে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন : জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল), লালমনিরহাট, ডিআইও-১, টিআই, ওসি, ডিবি, লালমনিরহাট‘সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।