Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক আলম খানের মা আর নেই


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন / ০
সাংবাদিক আলম খানের মা আর নেই

প্রতিনিধি,শিবপুর ( নরসিংদী) :

শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলম খানের মাতা আজ ২৬-০৯-২০২৬-ইং শনিবার মাগরিব বাদ ইন্তেকাল করেন। আগামীকাল ২৭-০৯-২০২৬-ইং রবিবার সকালে শিবপুর সরকারি হাসপাতালের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সাংবাদিক সমাজে। তার মৃত্যুতে ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক আরিফুল ইসলাম খান জানান, বন্ধু আলম খানের মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া কামনা করেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।