Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক এরশাদ স্মরণে নাগরিক শোকসভা ও মরণোত্তর সম্মাননা প্রদান


admin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন /
সাংবাদিক এরশাদ স্মরণে নাগরিক শোকসভা ও মরণোত্তর সম্মাননা প্রদান

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার জেলা কমিটির প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে কক্সবাজারে  নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম দিদারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রয়াত এরশাদের বর্ণাঢ়্য সাংবাদিকতা,ব্যবসা ও পরিবেশ আন্দোলনের বিভিন্ন উল্লেখযোগ্য ইতিবাচক ঝুঁকিপূর্ণ বিষয়ে  স্মৃতিচারণ করেন বাপা কক্সবাজারের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, বাপা কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস  কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি,  আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন,  সৈয়দ আহম্মদ উজ্জল, বাপা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আরটিভি জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, মরহুম এরশাদ পুত্র এডভোকেট আতিকুল ইসলাম,  সুবিমল পাল পান্না, মমতাজ সফিনা আজিম, এম আর খোকন, সাংবাদিক জসিম উদ্দিন, এডভোকেট তারেক, এডভোকেট আবদু রহিম, কমরেড গিয়াস উদ্দিন, সাংবাদিক নেজাম উদদীন, সাইফুল ইসলাম কলিম, শ ম ইকবাল বাহার, বাপা উখিয়া সভাপতি আয়াজ রবি, চকরিয়া সভাপতি আলাউদ্দিন আলো, পেকুয়া প্রতিনিধি মো. জালাল, সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল, শহর বাপার সভাপতি ইরফানুল হাসান ইরফান, এনামুল হক চৌ, কুতুবদিয়া সভাপতি আবুল কাশেম, মহেশখালী বাপার সহসভাপতি  আমিনুল ইসলাম, কল্লোল দে, দোলন ধর, জাহাঙ্গীর সামস ও রাসেল। এইচ এম এরশাদের দীর্ঘ পথ চলার স্বীকৃতি হিসাবে বাপার পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এরশাদ পুত্র এডভোকেট আতিকুল ইসলামের হাতে।
মোনাজাত পরিচালনা করেন, ডক্টর নুরুল আবছার, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবদুর রহমান হাসেমিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
সভায় বক্তারা মরহুম এইচ.এম. এরশাদের কর্মময় জীবন, সাংবাদিকতা ও পরিবেশ আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুম এইচ.এম. এরশাদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনমুখী সাংবাদিক। পরিবেশ রক্ষায় তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।