Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন


Ekattor News প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন /
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন

শাহিন, রাজশাহী প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন করছেন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের গণমাধ্যমকর্মীরা।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঢাকার গাজীপুরে চাঁদাবাজির লাইভ ভিডিও সংবাদ প্রচার করায় ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এরই প্রতিবাদ ও খুনিদের শাস্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের উদ্যোগে দুর্গাপুর উপজেলার বাজার সংলগ্ন প্রধান সড়কের বড় ব্রিজে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ-সময় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় উপস্থিত সকল গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।
তারা আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই। সাংবাদিকের উপরে ঘুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেই কারন সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। যাতে তুহিনের মত আর কোন সাংবাদিকের প্রাণ এমন করুন ভাবে হারাতে না হয়।

সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা।

উক্ত মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ সহ দুর্গাপুরে কর্মরত বিভিন্ন পত্রিকা,অনলাইন মিডিয়া, টেলিভিশন সহ রেডিওর সাংবাদিকরা অংশগ্রহণ করে ছিলেন।