
মোঃ বজলুর রহমান
“গৌরব, ঐতিহ্য ও সংগ্রাম” এই শ্লোগানকে ধারণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাটুরিয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ১৯ শে আগস্ট বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং ২০শে আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিনুজ্জামান (মহাসিন) এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আরিফুর রহমান (আরিফ)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক কাজী রুবায়েদ রশিদ সাব্বির, জেলা সদস্য জুয়েল রানা, সায়েদ খান ও মাসুদ রানা। এছাড়াও সাটুরিয়া থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম মোল্লা ও মোঃ শহীদুল ইসলাম অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান।
বিশেষভাবে আলোচিত হয় ফুকুরহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব মোঃ আঃ আলিমের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মীর যোগদান, যাদের প্রাণবন্ত স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিবেশ রক্ষার অঙ্গীকারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। সবুজের প্রতি অঙ্গীকারবদ্ধ এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়ায়।
আপনার মতামত লিখুন :