Agaminews
Dr. Neem Hakim

সাবেক মেম্বার আব্দুর রহমানের ইন্তেকালে কৃষ্ণপুরে শোকের ছায়া


admin প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন /
সাবেক মেম্বার আব্দুর রহমানের ইন্তেকালে কৃষ্ণপুরে শোকের ছায়া

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রিয় মুখ, সাবেক মেম্বার ও বিএনপির কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ তিন বছর ধরে মরণব্যাধি কিডনি রোগে ভুগে শেষ পর্যন্ত সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
গত রবিবার সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষবার ডায়ালাইসিসের পর মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১৬ জুলাই রাত তিনটায় পরিবারের সবার হৃদয় ভেঙে দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাজা বারাহী বাজার বিকেজি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু ও এলাকাবাসী অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তাকে শায়িত করা হয় কৃষ্ণপুরের ঐতিহ্যবাহী গেন্দু পাগলার গোরস্থানে।

মরহুমের একমাত্র ছেলে মোঃ শিহাব হোসেন বাবার জীবনের কোনো ভুল-ত্রুটি থাকলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং যদি কারো কাছে কোনো দেনা-পাওনা থাকে, তা জানানোর অনুরোধ করেছেন।

তিনি স্ত্রী ও একমাত্র সন্তানকে রেখে গেছেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয় — এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করেছেন।