Agaminews
Dr. Neem Hakim

সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পাটনার কনগ্রেসের মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন /
সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পাটনার কনগ্রেসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি
“খোরপোশ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রুপান্তরের লক্ষ্য” নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পাটনার কনগ্রেস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় বেলকুচি কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় ও বাস্তবায়োনে,পার্টনার কংগ্রেস” ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কনগ্রেসের এই সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব মাসুদ আহমেদ, বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মোছাব্বিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর,এ সময় তিনি পার্টনার প্রকল্পের মাধ্যমে উপজেলার কৃষির যে দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে সেই নিয়ে আলোকপাত করেন৷
উপস্থিত বক্তারা পাটনার প্রকল্পের গুরুত্ব, লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা জানান, কৃষি উৎপাদন ব্যবস্থার উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া মতবিনিময় সভায়, পার্টনার ফিল্ড স্কুলের কৃষকগণ তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনজিও প্রতিনিধি, পাটনার স্কুলের কৃষক,এলাকার গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।