Agaminews
Dr. Neem Hakim

সিরাজগঞ্জে চাঁদা চাইতে গেলে যুবদল-কৃষক দলের ৩ নেতাকে বেধড়ক পিটুনি


admin প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন /
সিরাজগঞ্জে চাঁদা চাইতে গেলে যুবদল-কৃষক দলের ৩ নেতাকে বেধড়ক পিটুনি

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় নইপাড়া গ্রামে পুকুর খননকারীর কাছে চাঁদা চাইতে গেলে যুবদল ও কৃষক দলের ৩ নেতাকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের ব্যাবহুত ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৬ মে) বিকেলে থানার নইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নারী-পুরুষ মিলে ওই সব যুবদল ও কৃষক দলের নেতাদের আটকে রেখে মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করতে দেখা গেছে।
আহতরা হলেন- সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।
স্থানীয় শহিদুল ইসলাম ও আরব আলী বলেন, বিকেলে ৫-৭টি মোটরসাইকেলে ৮-৯ জন যুবদল ও কৃষক দলের নেতা নইপাড়ায় গ্রামে এসে শহিদুল ইসলামের পুকুর খনন কাজ চলাকালে চাঁদা দাবি করেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের ৩ জনকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছে। বাকিরা পালিয়ে গেছে। উত্তেজিত লোকজন তাদের ৩-৪টি মটরসাইকেল ভাঙচুর করেছে।তারা আরও বলেন,কৃষক আবু সাইদ তার নিজ ১৩বিঘা আবাদি জমি পুকুর খনন করায় বিএনপির ঔ নেতারা ১ মাস আগে চাঁদা চায়,চাঁদা না পেয়ে খনন কাজ বন্ধ করে দেয়, গত কাল শুক্রবার পুনরায় আবু সাইদ তার পুকুর খনন কাজ শুরু করলে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহব্বায়ক মমিনুল ইসলাম মমিনসহ ৭/৮ জন নেতারা আবু সাইদের নিকট চাঁদার দাবি করে এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পুকুর বন্ধের হুমকি দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী বেধড়ক পিটিয়ে তাদের ৩ জনকে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিযয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেন, আমি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থান করছি। চাঁদা দাবি ও মারধরের বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই। জানার পর বলতে পারব।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে জনতার আটক রাখা নেতাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে।এখনও কোন মামলা হয়নি, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।