Agaminews
Dr. Neem Hakim

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় নিহত ৩৫০


admin প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ১:১৪ অপরাহ্ন /
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় নিহত ৩৫০

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সপ্তাহান্তে সহিংস সংঘর্ষে ৩৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৭৫ জন বেসামরিক নাগরিকসহ ৭৯ জন দ্রুজ যোদ্ধা নিহত হয়েছে, তাদের মধ্যে ২৭ জন “প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের দ্বারা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ডে” নিহত হয়েছে, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮৯ জন কর্মী এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৩০০ বলে জানিয়েছিল পর্যবেক্ষণকারীরা।

অবজারভেটরি জানিয়েছে, সুইদায় নিহতদের মধ্যে একজন গণমাধ্যমকর্মী রয়েছেন, যাকে হাসান আল-জাবি বলে শনাক্ত করেছেন। সিরিয়ার সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, জাবি পেশাগত দায়িত্ব পালনের সময় সুইদা প্রদেশে ‘নিষিদ্ধ অপরাধী চক্রের’ গুলিতে নিহত হন।

সিরিয়ার অভ্যন্তরে বিভিন্ন সূত্রের ওপর নির্ভরশীল ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ সেনা নিহত হয়েছে।