Agaminews
Dr. Neem Hakim

সিসিক-এর ৩৩ নং ওয়ার্ড প্রশাসক এর স্বাক্ষর জালিয়াতি, জনমনে ভোগান্তি


admin প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন /
সিসিক-এর ৩৩ নং ওয়ার্ড প্রশাসক এর স্বাক্ষর জালিয়াতি, জনমনে ভোগান্তি

মোঃ মনু মিয়াঃ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ড সচিব নাছিম আহমদ এর উপর গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কিছু তথ্য প্রমাণ পাঠান দৈনিক বিজনেস ফাইল সংবাদপত্রের সিলেট প্রতিনিধির কাছে। তাতে তিনি বলেন, এমন জঘন্যতম অপরাধে সিসিক এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জড়িত থাকতে পারেন।

তিনি আরো বলেন, যোগাযোগ মাধ্যম অনলাইন নিউজ থেকেও জানতে পারি উত্তরাধিকার সনদে দায়িত্ব প্রাপ্ত সিসিক প্রশাসক (শিক্ষা কর্মকর্তা) নুরুল ইসলাম এর স্বাক্ষর নকল করেন সিসিক ৩৩ নং ওয়ার্ড এর সচিব নাছিম আহমেদ। এতে তিনি নাকি নগদ ৩০ হাজার টাকা ও হাতিয়ে নিয়েছেন। তা নগরীতে রটে গেলে এই বিষয়টি অবগত করানোর জন্য মহল্লার যুবকবৃন্দ সিসিকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে উক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তখন বলেন, উল্লেখিত উত্তরাধিকার সনদে আমি (সিসিক প্রশাসক) কোনো ও স্বাক্ষরই করি নি। তিনি আরোও বলেন, তাহলে তার স্বাক্ষর নকল করে বিভিন্নভাবে ওয়ার্ডের জনগন থেকে সে টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে স্থানীয় লোকজন যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি দেখছি। উক্ত ওয়ার্ডের জনগণের একটা প্রশ্ন সিলেট সিটি কর্পোরেশন এর অনেকেই এতে জড়িত বলে কেহ কেহ মনে করেন, আমাদের কাছে সন্দেহজনক কিছু কর্মকর্তার নাম ও এসেছে। ঘটনার সত্যতা যাচাই করতে গত ১৩ই আগষ্ট দৈনিক বিজনেস ফাইল এর সিলেট ব্যুরো চিফ প্রথমে সিসিক প্রশাসকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তখন তিনি বলেন, ঘটনা সত্য এখানে আমার স্বাক্ষর ঠিকই জাল করা হয়েছে। তিনি আরো বলেন, কোনও স্বাক্ষীর প্রয়োজন হলে তাও তিনি দিবেন। তিনি এও বলেন, আপনারা এ ঘটনাবলী সংবাদপত্রে প্রকাশ করুন।পরবর্তীতে এ বিষয় নিয়ে তথ্য জানতে সিসিক ৩৩ নং এর সচিব নাছিম আহমেদ এর মোবাইলে ১৩ আগষ্ট বিকেলে কল করলে উনি (নাছির আহমদ) অপরাপর লোক কে দিয়ে কথা বলান, এমন কি তথ্য জানাতে ও টালবাহানা করেন। অসৎ,দুর্নীতি বাজ কর্মচারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী এখন জনগনের মুখেমুখে। উনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গুরুত্ব সহকারে বিষয় খানি তদন্ত করে দোষীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার ও জোর দাবী জানান।