Agaminews
Dr. Neem Hakim

সুন্দরগঞ্জের তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক


admin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
সুন্দরগঞ্জের তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক

একাত্তর নিউজ ডেস্ক :

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এরপর উদ্ধার অভিযান চালিয়ও তার সন্ধান পায়নি ডুবরি দল।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নিখোঁজ যুবকের কোন খোঁজ পায়নি তারা।

নিখোঁজ রেজাউল করিম উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় আতোয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রোববার (১২ এপ্রিল) রাত আটটার দিকে নদীতে গোসল করতে নামেন রেজাউল করিম। এরপর হঠাৎ করে নদীকে নিখোঁজ হয়।  পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোন খোঁজ পায়নি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন বলেন, আজ দুপুর ২ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।