Agaminews
Dr. Neem Hakim

সেঞ্চুরির পর সাজঘরে তামিম, বাংলাদেশ২০০ পার করল


admin প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন /
সেঞ্চুরির পর সাজঘরে তামিম, বাংলাদেশ২০০ পার করল

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মেইডেন সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি বাংলাদেশ দলের এই ওপেনার।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে দলীয় ১৯৪ রানে ফেরেন তানজিদ। তার আগে ১০৭ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০৭ রান করেন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৩ রান। ৩১ ও ২৪ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস ও তাহওহীদ হৃদয়।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত হাতেই ইনিংসের সূচনা করেন দুই টাইগার ওপেনার।

বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম।