
হাফিজুর রহমান,টাঙ্গাইল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সহ কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দরা মনোনয়নপত্রটি জমা দেন। এ সময় মধুপুর ও ধনবাড়ী উপজেলার কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের বিষয়ে কর্নেল আজাদ বলেন, আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি দেশে অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও এ আসনটি বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, এসিপি থেকে জুলাই শহীদ একরামুল হক সাজিদের ভাই সাইদুল ইসলাম আপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা।
আপনার মতামত লিখুন :