Agaminews
Dr. Neem Hakim

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার বাড়িতে : দীপু ভূইয়া


Ekattor News প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন /
সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার বাড়িতে : দীপু ভূইয়া

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :
সড়ক দুর্ঘটনায় নিহত রূপগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদলের নেতা আনোয়ার হোসেনর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু।
শনিবার বিকেলে তিনি উপজেলার জাঙ্গীর এলাকায় নিহত যুবদল নেতার বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, একটি সম্ভাবনাময় তরুণ প্রাণ সড়ক দুর্ঘটনায় ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।তিনি আরো বলেন তার পরিবারের জন্য সার্বিক সহযোগীতা সব সময় থাকবে ইনশাল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু,সদস্য নুর নবী ভূইয়া রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, কোষাধ্যক্ষ মোঃ শামীম ভূইয়া, আবু মোহাম্মদ মাসুম, ওয়ার্ড সভাপতি মামুন হোসেন , মজিবুর রহমান লিটন প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ফেব্রুয়ারি রবিবার রাতে এ দুর্ঘটনা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আনোয়ার হোসেন । আনোয়ার হোসেন জাঙ্গীর গ্রামের মৃত কুদরত আলী ছোট ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।