Agaminews
Dr. Neem Hakim

হবিগঞ্জে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন /
হবিগঞ্জে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত

একাত্তর নিউজ ডেস্ক :

মহা পবিত্র আশুরা উপলক্ষে হবিগঞ্জ জেলার লাখাইয়ে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জুন শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে লাখাই জাকের পার্টি কার্যালয়ে এ দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আলম খান। সহকারী মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম তথ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তারেক।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি এবং হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম মিয়া।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সহ-সভাপতি আলমগীরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শ, মানবতা, সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। পাশাপাশি জাকের পার্টির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
দাওয়াতি মিশনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।